২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৮ জুন ২০২১ www.24ghonta.news১৪ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ১৯ জিলকদ ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডে তালাকনামা প্রত্যাহার না করায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৮ জুন, ২০২১ । ১১:৫৮ সকাল

কামরুল ইসলাম দুলু: সীতাকুণ্ডে স্বামীর ছুরিকাঘাতে নিহত হয়েছে স্ত্রী পিয়ারু বেগম(৩৫) নামের এক গৃহবধূ। স্বামীর সঙ্গে সংসার করবে না জানিয়ে তালাকনাম পাঠানোর জেরে ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে ছুরিকাঘাত করে পাষণ্ড স্বামী। এ ঘটনায় স্ত্রী গুরুতর আহত হলে স্বামী দ্রুত পালিয়ে যান।

রবিবার সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের উকিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত পিয়ারু বেগমকে চমেক হাসপাতালে নিয়ে গেলে আজ সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, সীতাকুণ্ড পৌরসভার মৌলভীপাড়ার আবুল বশরের মেয়ে পিয়ারু বেগমের সঙ্গে ৮ বছর আগে বিয়ে হয় সন্দ্বীপ উপজেলার রহমতপুর এলাকার মোহাম্মদ মোস্তফার ছেলে ওমর শরীফের। তাদের সংসারে ছয় ও চার বছর বয়সী দুই কন্যা সন্তান আছে। দীর্ঘদিন ধরে তাদের সংসারে স্বামী-স্ত্রী মধ্যে মনোমালিন্য হচ্ছিল। এর প্রেক্ষিতে স্ত্রী পিয়ারু বেগম তার স্বামী ওমর শরীফকে কয়েকদিন আগে ডির্ভোস দেন। এরপর থেকে তারা আলাদা বসবাস করতে থাকেন। এদিকে স্বামী ওমর শরীফ আবার সংসার করবে বলে পিয়ারু বেগমকে বুঝাতে গেলে এতে কর্ণপাত করেনি স্ত্রী। কিন্তু পিয়ারু বেগম তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না বলে জানিয়ে দিলে ক্ষিপ্ত হয়ে ওমর শরীফ স্ত্রীর পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এদিকে রোববার হত্যা চেষ্টার অভিযোগ এনে পিয়ারু বেগমের ভাই মফিজুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

পিয়ারু বেগম মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ইকরাম হোসেন এবং চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন।

সীতাকুণ্ড মডেল থানার এসআই টিবলু কুমার মজুমদার বলেন, এ ঘটনায় পিয়ারু বেগমের ভাই মফিজুর রহমান বাদী হয়ে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এখন যেহেতু মারা গেছেন তাই মামলাটি হত্যা মামলা হিসেবে দায়ের হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন