২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৮ জুন ২০২১ www.24ghonta.news১৪ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ১৯ জিলকদ ১৪৪২ হিজরি

খুলশী ও চকবাজারে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৮ জুন, ২০২১ । ৯:৪৪ রাত

চট্টগ্রাম নগরীর খুলশী ও চকবাজার এলাকায় করোনার বিস্তার রোধে নির্দেশনা অমান্য করে খোলা রাখায় ৭টি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৭ শত টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ সোমবার (২৮ জুন) মোবাইল কোর্ট পরিচালনা করেন কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।

অভিযানকালে মাস্ক বিতরণ করা এবং জনসাধারণকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতন করা হয়। সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন