২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৯ জুন ২০২১ www.24ghonta.news১৫ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ২০ জিলকদ ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডে মোটর সাইকেলের ধাক্কায় প্রাণ গেল জিপিএইচ ইস্পাতের ইলেকট্টিশিয়ানের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ জুন, ২০২১ । ৯:১৩ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি:

সীতাকুণ্ডে মোটর সাইকেলের ধাক্কায় মোঃ শাহাদাত হোসেন (২৯) নামের এক পথচারী নিহত হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) বিকাল ৪ টার সময় উপজেলার কুমিরাস্থ সোলতানা মন্দির এলাকায় মহাসড়কে এঘটনা ঘটে। নিহত শাহাদাত জিপিএইচ ইস্পাত কারখানার ইলেকট্টিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। সে নোয়াখালীর সেনবাগ থানার মিজি গ্রামের আবদুর রাজ্জাকের পুত্র। জানা যায়, রাস্তা পার হওয়ার সময় বৃষ্টির মধ্যে একটি দ্রুতগামী মোটর সাইকেল শাহাদাতকে ধাক্কা দিলে সে গুরুত্বর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই মোঃ আলাউদ্দিন বলেন, সড়ক দূর্ঘটনায় আহতবস্থায় এক যুবককে নিলে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবক জিপিএইচ কারখানার ইলেকট্টিক মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন।

২৪ঘন্টা /দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন