২৪ ঘন্টা নিউজ
বুধবার ৬ নভেম্বর ২০১৯ www.24ghonta.news২২ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ৯ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

মোরশেদ খানের পদত্যাগের খবরে বোয়ালখালী ছাত্রদলের মিষ্টি বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৬ নভেম্বর, ২০১৯ । ৫:৫৯ সন্ধ্যা

সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিএনপি’র ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান বিএনপি থেকে পদত্যাগের খবরে চট্টগ্রামের বোয়ালখালীতে মিষ্টি বিতরণ করেছে উপজেলা ছাত্রদল। আরো খবর : বিএনপি থেকে পদত্যাগ করেছেন মোরশেদ খান

বুধবার ( ৬ নভেম্বর) উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষজনকে মিষ্টি মুখ করান উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মহসিন খোকন। এসময় উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মো. মহসিন খোকন বলেন, প্রবীণ এ নেতা বিএনপি ছাড়ায় দলের কোনো ক্ষতি হয়নি। দলের মাঝে কোনো সুবিধাবাদী ব্যক্তির প্রয়োজন নেই। তিনি আরো আগে পদত্যাগ করার প্রয়োজন ছিলো। তিনি নিজ থেকে সরে যাওয়ায় আমরা খুশি হয়েছি।

প্রসঙ্গত গত মঙ্গলবার বিএনপি মহাসচিবের কাছে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র পাঠান এম. মোরশেদ খান।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন