২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১ জুলাই ২০২১ www.24ghonta.news১৭ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ২২ জিলকদ ১৪৪২ হিজরি

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১ । ৩:০২ বিকাল

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বোয়ালখালীতে পানিতে ডুবে রবিউল (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার পশ্চিম শাকপুরা এলাকায় এ ঘটনা ঘটে। রবিউল পশ্চিম শাকপুরা এলাকার সোনা মিয়া গাজী বাড়ীর ইমাম উদ্দীনের ছেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন জানান, সকাল সাড়ে ১১টার দিকে রবিউল নামের এক শিশুকে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের দাদা আবদুস ছমদ মাস্টার বলেন, ইমাম উদ্দীনের তিন মেয়ের পর রবিউলের জন্ম হয়। রবিউল সকালে খেলার সময় বাড়ীর পাশের পুকুরে ডুবে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পরও শেষ রক্ষা হলো না।
২৪ ঘণ্টা/পূজন

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন