২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২ জুলাই ২০২১ www.24ghonta.news১৮ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ২৩ জিলকদ ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডের সলিমপুরে ধসে পড়লো পাহাড়,ঘটেনি হতাহতের ঘটনা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২ জুলাই, ২০২১ । ৩:০১ বিকাল

কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ড উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সমাদরপাড়া এলাকায় আবারো পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ভাগ্যক্রমে বেঁচে গেছে কয়েকটি পরিবার। আজ শুক্রবার সকালে উক্ত এলাকার দুই স্থানে পাহাড় ধসে পড়ে তবে কেউ হতাহত হয়নি।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় প্রশাসনের পক্ষ থেকে আশেপাশে বসবাসকারীদের দ্রুত ঐ পাহাড় এলাকা ত্যাগ করে নিরাপদ দূরত্বে সরে যেতে নির্দেশ প্রদান করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে প্রায় একশ’ একর সরকারী পাহাড় দখল করে অবৈধভাবে বিক্রি করছে বি-বাড়িয়া জেলার নাছির নগর থানার গুনিয়াউক গ্রামের জনৈক আবদুল মালেক নামের এক ব্যক্তি। উক্ত সরকারী জায়গায় অবৈধভাবে বসতঘর নির্মাণ করে বসবাস করছে প্রায় ২০ পরিবার। আবদুল মালেক নামের এক ব্যক্তির নেতৃত্বে সরকারি এ পাহাড়ের মাটি কেটে ঝুঁকিপূর্ণভাবে বসতঘর তৈরি অব্যাহত রয়েছে। বেশ কয়েক বছর ধরে পাহাড়ের ঝুঁকিপূর্ণ ঢালে বসতঘর নির্মাণ করে বসবাস করে আসছে তারা। প্রতি বছরই বর্ষা মৌসুমে এখানে ছোট বড় পাহাড় ধসের ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালেও এখানে বসত ঘরের উপর একটি পাহাড় ধসে পড়ে, ভাগ্যক্রমে এতে কোন ধরণের হত্যহতের ঘটনা ঘটেনি। প্রবল বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগে যেকোন সময় পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কা করছে স্থানীয়রা।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন