২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২ জুলাই ২০২১ www.24ghonta.news১৮ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ২৩ জিলকদ ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডে লকডাউনে অভিযান, ৯হাজার টাকা জরিমানা, ৫ মামলা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২ জুলাই, ২০২১ । ৭:৫১ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি:

করোনা মহামারী প্রতিরোধে কঠোর লকডাউনের অভিযান অব্যাহত রেখেছে সীতাকুণ্ড উপজেলায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। রাস্তায় পুলিশ ও সেনাবাহিনীর টহল ছিল জোরদার। শুক্রবার দ্বিতীয় দিন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.শাহাদাত হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম এর নেতৃত্বে দিনব্যাপী অভিযান পরিচালিত হয়।

সকালে পৌরসদরে অভিযানে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইটি) আ.স.ম জামশেদ খোন্দকার। এরপরও নানা ছুতোয় মানুষ ঘর থেকে বের হচ্ছে। এ ছাড়া সরকার ঘোষিত বিধিনিষেধ উপেক্ষা করে শ্রমজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্ন আয়ের মানুষের বাইরে চলাচল ছিল চোখে পড়ার মতো। শুক্রবার সকাল বিকালে অভিযানকালে সলিমপুর এলাকায় অতিথি হোটেলে বসিয়ে খাবার পরিবেশনের দায়ে মালিককে ৩হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া স্টেশনারী দোকান, মুদি দোকান, ফার্নিচারের দোকান খোলা রাখায় জরিমানা করা হয়। অভিযানে মোট ৯ হাজার টাকা জরিমানা এবং বিভিন্ন অপরাধে ৫টি মামলা দায়ের করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন। অভিযানে সহযোগীতায় রয়েছে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা।

২৪ঘণ্টা/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন