২৪ ঘন্টা নিউজ
শনিবার ৩ জুলাই ২০২১ www.24ghonta.news১৯ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ২৪ জিলকদ ১৪৪২ হিজরি

বোয়ালখালীতে মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩ জুলাই, ২০২১ । ২:৪২ দুপুর

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে ১০০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ অনুরুপ শীল (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ শনিবার (৩ জুলাই) তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল করিম। তিনি বলেন,

গতকাল শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গুচ্ছগ্রাম এলাকা থেকে পটিয়া উপজেলা ছনহরা ৭নং ওয়ার্ডের বিশ্বনাথ শীলের ছেলে অনুরুপ শীলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০টি প্লাস্টিকের পলিথিন ভর্তি ১০ লিটার করে ১০০ লিটার ছোলাই মদ পাওয়া গেছে বলে জানান ওসি।

২৪ঘণ্টা /পুজন

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন