২৪ ঘন্টা নিউজ
শনিবার ৩ জুলাই ২০২১ www.24ghonta.news১৯ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ২৪ জিলকদ ১৪৪২ হিজরি

আনোয়ারায় লকডাউনের ৩য় দিনে ১৬ হাজার টাকা জরিমানা আদায় 

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩ জুলাই, ২০২১ । ৫:৫৫ সন্ধ্যা

আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধিঃ

চট্টগ্রামে আনোয়ারা উপজেলায় কঠোর লকডাউন বাস্তবায়নে শনিবার দিনভর ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে, ২২টি মামলায় সাড়ে ১৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সকাল থেকে প্রতিদিনের মতই উপজেলার প্রশাসন ছিল কঠোর অবস্থানে । এদিকে সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখা, মাস্ক পরিধান না করে বিনা প্রয়োজনে ঘোরাঘুরিসহ বিভিন্ন অপরাধে একাধিক জনকে ২২টি মামলায় সাড়ে ১৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এদিকে সরকারি নিদের্শনার আলোকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে উপজেলা প্রশাসনকে মাঠে কঠোর হতে দেখা যায়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ ও সহকারি কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বর উপজেলার সদর ইউনিয়ন, কালাবিবি দিঘীর মোড়, চাতরী চৌমুহনী বাজার, বন্দর কমিউনিটি সেন্টার, মালঘর বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় টহলদারি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, আমরা জরিমানা করতে চাইনা। করােনাভাইরাস প্রতিরােধে সবাইকে সচেতন হতে হবে। সরকারি নির্দেশনা প্রতিপালন এবং করােনাভাইরাস মােকাবিলায় সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।

২৪ঘন্টা /জাবেদ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন