২৪ ঘন্টা নিউজ
শনিবার ৩ জুলাই ২০২১ www.24ghonta.news১৯ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ২৪ জিলকদ ১৪৪২ হিজরি

ফ্লোরিডার বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদককে বহিস্কার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩ জুলাই, ২০২১ । ৭:২৮ রাত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশীদের বৃহত্তম সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অফ ফ্লোরিডার সাধারণ সম্পাদক আলী আহমেদ আশরাফ কে বহিস্কার করা হয়েছে। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ, নারী কেলেংকারীসহ গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের দায়ে সংগঠনটির সংখ্যাগরিষ্ঠ সদস্য তাকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়। গত বৃহস্পতিবার (১ জুলাই) এক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

এসময় গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডে তাকে সহায়তার অভিযোগে সংগঠনের সভাপতি এম রহমান জহিরকেও সাময়িক অব্যাহতি ও কারন দর্শানোর নোটিশ দেয়া হয়।

সংগঠনটির সিনিয়র সভাপতি এ বি এম মোস্তফা জানান, দীর্ঘদিন ধরেই গঠনতন্ত্রবিরোধী নানা কর্মকান্ড চালিয়ে আসছিল আলী আশরাফ। নানা সময় হিসাব তলব করার পরও আয় ব্যায়ের হিসাব না দেয়া, সংখ্যাগরিষ্ঠ পরিচালক ও সদস্যদের মতামত কে উপেক্ষা করে হঠকারী সিদ্ধান্ত নেয়া, নারী কেলেংকারীর ঘটনা ঘটানো ও বাংলাদেশী রাষ্ট্রদূত সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃংঙ্খলা সৃষ্টি করার মত বহু অভিযোগের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তার কর্মকান্ডে যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের ভাবমূর্তি বিদেশি কূটনীতিকদের সামনে মলিন হয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি। এসব কাজে আলী আশরাফকে নানাভাবে সাহায্য সহযোগীতা করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সভাপতি এম রহমান জহিরও ভূমিকা রেখেছে বলে সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তার বিরুদ্ধে জামাত ও বিনপি পন্থী রাজনীতির সাথে জড়িত থাকার অভিযোগও আনা হয় সংগঠনের পক্ষ থেকে।

২৪ ঘণ্টা/রানা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন