২৪ ঘন্টা নিউজ
রবিবার ৪ জুলাই ২০২১ www.24ghonta.news২০ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ২৫ জিলকদ ১৪৪২ হিজরি

বোয়ালখালীতে ‘৩৩৩’ কল দিয়ে ২১ পরিবার পেলেন খাদ্য সামগ্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৪ জুলাই, ২০২১ । ৮:১৫ রাত

বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি:

খাদ্য সহায়তা চেয়ে ‘৩৩৩’ এ কল দিয়ে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ১৭ পরিবার পেয়েছেন খাদ্য সামগ্রী।

রবিবার ( ৪ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন উপজেলা কড়লডেঙ্গা ইউনিয়নের ১৭ পরিবার ও আমুচিয়া ইউনিয়নের ৪ পরিবারের মাঝে ৫ চাউল, ২ কেজি আলু, ১ সয়াবিন তৈল, ১ কেজি ডাল, ১ লবণ ও ১ কেজি পিঁয়াজ বিতরণ করেন। এছাড়া দরিদ্র আরো ৯ পরিবারকে খাদ্য সহায়তা দেয় উপজেলা প্রশাসন।এ খাদ্য সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, উপজেলা কৃষি অফিসার মো.আতিক উল্লাহ, ইউপি চেয়ারম্যান মো.হামিদুল হক মান্নান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, করোনা পরিস্থিতিতে সচেতনতা বাড়াতে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ ও ‘৩৩৩’ এ কল করে খাদ্য সহায়তা চাওয়া ২১ পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।

২৪ঘণ্টা /পুজন

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন