২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৬ জুলাই ২০২১ www.24ghonta.news২২ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ২৭ জিলকদ ১৪৪২ হিজরি

রাউজান পৌরসভায় করোনা হেল্প ডেস্ক চালু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১ । ১১:০০ রাত

নেজাম উদ্দিন রানা,রাউজান(চট্টগ্রাম):

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাউজানের সাংসদ, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি’র নির্দেশনায় এবং তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরীর সার্বিক সহযোগিতায় করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউন পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রামের রাউজান পৌরসভায় বিভিন্ন মানবিক কর্মসূচী নিয়ে মাঠে নেমেছেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।

আজ ৬ জুলাই মঙ্গলবার রাউজান পৌর ভবনে আয়োজিত এক সভায় মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, “করোনা মোকাবেলায় ২০২০ সালের শুরু থেকেই বিভিন্ন সেবামূলক কর্মসূচীর মধ্য দিয়ে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় এবারের লকডাউন পরিস্থিতিতে রাউজান পৌরসভার পক্ষ থেকে করোনা আক্রান্ত ও উপসর্গে মৃত্যুবরণকারীদের দাফন-সৎকার, অক্সিজেন সেবা ও খাদ্যসামগ্রী প্রদান কার্যক্রম গ্রহণ করেছি। আমরা সার্বক্ষণিক ৫ টি মোবাইল নাম্বারের মাধ্যমে হেল্প ডেস্ক চালু করেছি। এসব নাম্বারে ফোন করে যোগাযোগ করলে করোনা আক্রান্ত ও উপসর্গে মৃতদের লাশ দাফন-সৎকার, অক্সিজেন সেবা ও খাদ্যসামগ্রী প্রদান করা হবে। যাদের এসব সেবার প্রয়োজন হবে তাদেরকে হেল্প ডেস্কের নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য আহবান জানাচ্ছি।”
(০১৮১৪১৬১৫৬২, ০১৮১৯৫৩৬৮৮১, ০১৮২০২৫২৫৫৯, ০১৮১৩৯৫৬৮৮৪, ০১৮৩৪৬১৪১৬৭)

২৪ঘণ্টা /রানা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন