২৪ ঘন্টা নিউজ
বুধবার ৭ জুলাই ২০২১ www.24ghonta.news২৩ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ২৮ জিলকদ ১৪৪২ হিজরি

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের খাদ্য বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৭ জুলাই, ২০২১ । ৭:৩০ রাত

ডেস্ক নিউজ:

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পরা শহরের বিভিন্ন স্হানে শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে গত ৬ জুলাই ধারাবাহিক মানবিক কর্মকান্ডের অংশ হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এইসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, সহ-সভাপতি লায়ন আব্দুল মান্নান, যুগ্ম- সাধারণ সম্পাদক লায়ন আনোয়ারুল আজিম চৌধুরী, আবছার উদ্দিন অলি, শাহ আলম, এড.প্রতাপ পাল প্রমুখ। এক বিবৃতিতে জাফর ইকবাল বলেন গত বছর করোনা মহামারি শুরু থেকে আজ অবদি আমাদের সংগঠন সামর্থ্য অনুযায়ী গরীব দুঃস্হদের মাঝে খাদ্যসামগ্রী, চিকিৎসায় সহায়তাসহ নানা ভাবে মানুষের পাশে থাকার চেষ্ঠা করে যাচ্ছে। তিনি বলেন আসুন সকলের সম্মিলিত প্রয়াসে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী করোনাকালীন এই সংকটে মানুষের পাশে দাঁড়াই।

২৪ঘণ্টা /রানা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন