হাটহাজারী প্রতিনিধি:
হাটহাজারীতে কোনোভাবে থামানো যাচ্ছে না মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ। প্রতিদিনই হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার (৮ জুলাই) ৮৮ জনের নুমনা পরীক্ষায় ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যেখানে শনাক্তের হার ৬৫.৯০ শতাংশ।
এই নিয়ে উপজেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাড়াল ২,২০৫ জন। যা চট্টগ্রাম জেলার মধ্যে উপজেলা পর্যায়ে সর্বোচ্চ। উপজেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজারের অধিক এবং করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ২৬ জন।হাটহাজারীতে করোনা পরিস্থিতির অবনতির কথা স্বীকার করে হাটহাজারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইমতিয়াজ হোসাইন জানান, স্বাস্থ্য বিধির প্রতি উদাসীনতার ফলে হাটহাজারীতে করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। এসময় তিনি মানুষকে ঘরে থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
২৪ঘণ্টা /পারভেজ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১ । ৭:০০ রাত