সীতাকুণ্ড প্রতিনিধি:
সরকার ঘোষিত চলমান লকডাউনে সীতাকুণ্ডের কর্মহীন সিএনজি চালকদের মাঝে ব্যক্তিগত অর্থায়নে ভালবাসার উপহার সামগ্রী বিতরন করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ কমিটির সদস্য সাংসদ আলহাজ্ব দিদারুল আলম।
বুধবার বিকেল ৪ টায় সীতাকুণ্ড পৌরসভা প্রাঙ্গনে উক্ত উপহার সামগ্রী বিতরন করা হয়। সীতাকুণ্ড পৌরসভার মেয়র, বীর মুক্তিযোদ্ধা বদিউল আলমের সভাপতিত্বে ও সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন এর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন, পৌরসভার প্যানেল মেয়র হারাধন চৌধুরী বাবু, পৌর কাউন্সিলর, উপজেলা আওয়ামী লীগ নেতা জুলফিকার আলি শামিম, কাউন্সিলর আনোয়ার ভুইয়া, দিদারুল আলম এ্যাপোলো, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মাষ্টার আবু বক্কর, উপজেলা আওয়ামী লীগ নেতা রুহুল আমিন, মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিনিধি জসিম উদ্দিনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
২৪ঘণ্টা/দুলু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১ । ৭:২২ রাত