নেজাম উদ্দিন রানা,রাউজান(চট্টগ্রাম):
করোনা ভাইরাসের প্রার্দুভাব বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত কঠোর লকডাউন কার্যকর করতে রাউজানে হলদিয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করেছে রাউজান উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে আমিরহাট বাজারে অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, হলদিয়া ইউপি চেয়ারম্যা ন, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযানে রাউজান থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
লকডাউনের সময় আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় আমিরহাটের
হাবিবা অটো ট্রেডার্সের রফিক উদ্দিনকে ১ হাজার,এস এস ডিপার্টমেন্টাল স্টোরের মহিম চক্রবর্তীকে ৫০০, আমিরহাটের আলী স্টোরের মালিক মোঃ আলী ছিদ্দিকীকে ৫০০, শ্রাবন্তী স্টোরের সুজনকে ৫০০ টাকা জরিমানা করা হয়। রাউজান উপজেলা নির্বাহী জোনায়েদ কবির সোহাগ বলেন, জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে পেলে আমরা আইনানুগ ব্যাবস্থা নেব।
২৪ঘণ্টা /রানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১ । ৯:০৪ রাত