২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৯ জুলাই ২০২১ www.24ghonta.news২৫ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ৩০ জিলকদ ১৪৪২ হিজরি

লকডাউনের নবম দিনে সীতাকুণ্ডে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৯ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৯ জুলাই, ২০২১ । ১০:২৩ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি:

চলমান লকডাউনে সীতাকুণ্ডে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। ৯ম দিনে (শুক্রবার) উপজেলার পৌর সদরসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন।

অভিযানে সরকারী আইন অমান্য করে বিকাল ৫ টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অভিযোগে বিকাল ৫ টা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ৫ টি মামলায় হোটেলসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করেন। লকডাউন কার্যকরে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

২৪ঘন্টা /দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন