২৪ ঘন্টা নিউজ
শনিবার ১০ জুলাই ২০২১ www.24ghonta.news২৬ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ১ জিলহজ ১৪৪২ হিজরি

রাউজানে কৃষকের বরবটি ক্ষেত কেটে ফেলল দুর্বৃত্তরা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১০ জুলাই, ২০২১ । ৫:২৮ সন্ধ্যা

রাউজান(চট্টগ্রাম)প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজানে এক কৃষকের বরবটি ক্ষেত কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ১০ জুলাই শনিবার সকালে উপজেলার ডাবুয়া ইউনিয়নের কলমপতি গ্রামে এই ঘটনা ঘটে। দরিদ্র কৃষক সেলিম উদ্দিন সাংবাদিকদের জানান, আট শতক জায়গায় অনেক কষ্টে তিনি বরবটি ক্ষেতটি গড়ে তোলেন। ফুলে ফলে ভরা বরবটি গাছে ফলন আসতে শুরু করেছে। কিন্তু দুর্বৃত্তরা তার বরবটি ক্ষেত কেটে লতা কেটে ফেলেছে।

কৃষক সেলিম তার ক্ষেতে দাঁড়িয়ে লতা কাটার দৃশ্য দেখিয়ে কান্নায় ভেঙে পড়েন। কৃষক সেলিম অভিযোগ করে বলেন, গত কয়েকদিন আগে তার প্রতিবশী এক মহিলার গরু তার রোপন করা বেশ কয়েকটি চারা গাছ নষ্ট করে ফেলায় তিনি প্রতিবাদ করেন। এই ঘটনায় ওই মহিলা তার উপর ক্ষেপে অকথ্য ভাষায় গালাগাল করে দেখে নেয়ার হুমকি দিয়েছিল। সেলিমের ধারণা ওই মহিলাই রাতে তার বরবটি ক্ষেত নষ্ট করেছে। কৃষক সেলিম তার ক্ষেত কেটে ফেলার বিষয়টি ডাবুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুল রহমান চৌধুরী ও স্থানীয় ইউপি সদস্য ওবাইদুল হক চৌধুরী মাহমুদকে জানিয়েছেন বলে জানান।

২৪ঘণ্টা /রানা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন