নেজাম উদ্দিন রানা রাউজান(চট্টগ্রাম):
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার প্রথম শহীদ শহীদ আব্দুল মোস্তাফা হালিমের মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে রাউজানের নিজ গ্রামে পালিত হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ছাত্রসেনাসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে তার স্মরণে নানা কর্মসূচি পালন করা হয়।
ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলা কর্তৃক আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল দিনব্যাপী খতমে কোরআন আদায়, মাজারে পূস্পস্তবক অর্পণ, স্মরন সভা,দোয়া মাহফিল ও মাজার জিয়ারত।
শনিবার শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুব সেনা ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্র,জেলা ও উপজেলার নেতৃবৃন্দ রাউজানের দেওয়ানপুর গ্রামে তার মাজার জিয়ারত ও পুষ্পমাল্য অর্পন করার জন্য ছুটে আসে।শনিবার শহিদ হালিমের কবরে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে প্রথমে পুষ্পস্তক অপর্ণ করা হয়। পরবর্তিতে চট্টগ্রাম উত্তর জেলা যুবসেনা ও ছাত্রসেনা, ,ফুটন্ত ফুলের আসরের কেন্দ্রীয় পর্ষদ, রাউজান উপজেলা (উত্তর-দক্ষিন),রাউজান পৌরসভা, রাউজান ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ,নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ, রাঙ্গুনিয়া মধ্যম দক্ষিন,হাটহাজারী দক্ষিন, চন্দ্রঘোনা তৈয়্যবীয়া মাদ্রাসা শাখা,রাউজানের আওতাধীন কদলপুর,বাগোয়ান,পাহাড়তলি, পুর্বগুজরা, পশ্চিম গুজরা, নোয়াপাড়া ও উরকিরচর ইউনিয়ন ছাত্রসেনার পক্ষ হতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ছাত্রনেতা কে এম আজাদ রানার সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ আবদুল্লাহ আল রোমানের পরিচালনায় অনুষ্টিত স্মরনসভা ও মিলাদ মাহফিল প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তরজেলার যুগ্ম সাংগঠনিক সম্পাদক জননেতা অধ্যাপক সৈয়দ মুহাম্মদ জামাল উদ্দিন, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক যুবনেতা আমান উল্লাহ আমান।বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রসেনার শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ মুনির উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রসেনার যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমদ,মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক জয়নাল আবেদীন জাবেদ, এনামুল হক মুন্না, কাজী কায়েস উদ্দিন, মুহাম্মদ বোরহান, রাশেদ আলী ইমন, আনিসুল মোস্তফা,রাসেল উদ্দিন মিরাজ,জোনায়েদুল হক,মুহাম্মদ শওকত হোসেন সহ বিভিন্ন উপজেলা, ইউনিয়ন এবং প্রাতিষ্ঠানিক শাখার নেতৃবৃন্দ।
২৪ঘণ্টা/রানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১০ জুলাই, ২০২১ । ৯:৩৩ রাত