২৪ ঘন্টা নিউজ
বুধবার ৬ নভেম্বর ২০১৯ www.24ghonta.news২২ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ৯ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

আহমেদুল আলম চৌধুরী রাসেলের রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৬ নভেম্বর, ২০১৯ । ৮:০৩ রাত

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং নগর বিএনপির যুগ্মসম্পাদক
আহমেদুল আলম চৌধুরী রাসেলের আশু রোগ মুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল।

বুধবার (৬ নভেম্বর) বাদে আছর প্রবর্তকস্থ বদনা শাহ মাজার প্রাঙ্গণে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং নগর বিএনপির যুগ্মসম্পাদক আহমেদুল আলম চৌধুরী রাসেলের আশু রোগ মুক্তি কামনা করে বর্তমান ও সাবেক ছাত্রনেতাদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহণ করেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও নগর বিএনপির সহসভাপতি এড. আবদুস সাত্তার, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, সাবেক ছাত্রনেতা ও মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, সাবেক ছাত্রনেতা ও নগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ও কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী, নগর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাঈন উদ্দিন মোহাম্মদ শহীদ।

নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, সাবেক ছাত্রনেতা একরামুল হক, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাসান চৌধুরী ওসমান, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল সালাম নিশাদ।

সাবেক ছাত্রনেতা আ.ক. জাহাঙ্গির, আবদুর রাজ্জাক, আমান উল্লাহ আমান, মো. মুসা, শফিক আহমেদ, আবু ইউসুফ, ইকবাল পারভেজ, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল সদস্য জায়েদ বিন রশিদ, শেখ রাসেল, সাবেক ছাত্রনেতা এড. দেলোয়ার হোসেন, যুবদল নেতা মো. আলা উদ্দিন, মো. সালা উদ্দিন, মো. ইদ্রিস, সাবেক ছাত্রনেতা মো. আকতার হোসেন, মো. মিল্টন, মো. ইলিয়াছ, ছাত্রনেতা আরফাত প্রমুখ।

দোয়া ও মিলাদ মাহফিলে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং নগর বিএনপির যুগ্মসম্পাদক আহমেদুল আলম চৌধুরী রাসেলের আশু রোগ মুক্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন