কামরুল ইসলাম দুলু সীতাকুণ্ড প্রতিনিধি:
মহামারী করোন ভাইরাসের চলমান লকডাউনে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে দশমতম দিনে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন স্থানে সরকারী আইন অমান্য করে ৫টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা এবং হোটেলে বসিয়ে কাস্টমারকে খাওয়ানোর অভিযোগে ৯টি মামলায় মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার বিকাল ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন এর নেতৃত্বে সীতাকুণ্ড বাজার থেকে সলিমপুর (ফকিরহাট ওভারব্রিজ) পর্যন্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হোটেল, ফার্নিসার শোরুমসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি সর্তক করা হয়। এছাড়া জনসাধারণকে বিনা প্রয়োজনে ঘরে বাহিরে না আসা এবং মুখে মাস্ক ব্যবহারের জন্য আহবান জানানো হয়। অভিযানে সেনাবাহিনী, বিজিবি,পুলিশ ও আনসার সদস্যগণ অংশ গ্রহণ করেন। এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন বলেন, চলমান লকডাউন কার্যকরে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
২৪ঘণ্টা /রানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১০ জুলাই, ২০২১ । ১০:৫১ রাত