২৪ ঘন্টা নিউজ
রবিবার ১১ জুলাই ২০২১ www.24ghonta.news২৭ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ২ জিলহজ ১৪৪২ হিজরি

বিশ্ব জনসংখ্যা দিবসে জেলা পর্যায়ের ৫টি ক্যাটাগরিতে রাউজান উপজেলা শ্রেষ্ঠত্ব অর্জন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১১ জুলাই, ২০২১ । ৫:৪২ সন্ধ্যা

রাউজান(চট্টগ্রাম)প্রতিনিধি:

বিশ্ব জনসংখ্যা দিবসে সেবা প্রদানের জন্য জেলা পর্যায়ে ৫ টি কাট্যাগরিতে শ্রেষ্ট হওয়ার গৌরব অর্জন করছে চট্টগ্রামের রাউজান উপজেলা। ১১ জুলাই রবিবার বিকালে বিশ্ব জনসংখা দিবসের অনুষ্ঠানে চট্টগ্রাম জেলার মধ্যে রাউজান উপজেলা শ্রেষ্ট বলে ঘোষনা করা হয়।

রাউজান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিক্সন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, বিশ্ব জনসংখা দিবসে চট্টগ্রাম জেলা পর্যায়ে ৫টি ক্যাটাগরিতে রাউজান উপজেলা শ্রেষ্টত্ব অর্জন করেন। পুরস্কার প্রাপ্তরা হলেন, রাউজান উপজেলা, গহিরা ইউনিয়ন পরিবার কল্যান কেন্দ্রের উপ সহকারী কমিনিউটি মেডিকেল অফিসার নির্মল কুমার ভট্টচায্য, হলদিয়া ইউনিয়ন পরিবার কল্যান কেন্দ্র, হলদিয়া ইউনিয়ন পরিবার কল্যাণ পরির্দশিকা কহিনুর আকতার, গহিরা ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শক ইফতেখার উদ্দিন । প্রসূতি সেবায় বিশেষ অবদানের জন্য ইতিপূর্বেও জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্টত্ব অর্জন করেছিল রাউজান উপজেলা।

জেলা পর্যায়ে রাউজান উপজেলা প্রসূতি সেবা ও পরিবার কল্যাণ কার্যক্রমে শ্রেষ্টত্ব অর্জন করায় রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি, রাউজান উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ রাউজান উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন।

২৪ঘন্টা/রানা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন