২৪ ঘন্টা নিউজ
সোমবার ১২ জুলাই ২০২১ www.24ghonta.news২৮ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ৩ জিলহজ ১৪৪২ হিজরি

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৮২১ জনের করোনা শনাক্ত,মৃত্যু ৯

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১২ জুলাই, ২০২১ । ১২:২৭ রাত

ডেস্ক নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৮২১ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৫২৭ এবং উপজেলা পর্যায়ে ২৯৪ জন। একই সময়ে করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১২ জুলাই) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ২১৭৪ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৮২১ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৬৫ হাজার ৮২৯ জন। এর মধ্যে নগরে ৫০,৬৬১ জন এবং উপজেলা পর্যায়ে ১৫,১৬৮ জন।

সিভিল সার্জন জানান, গতকাল রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৭০ জনের নমুনা পরীক্ষায় ১১৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৯১ জনের নমুনা পরীক্ষায় ৫৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ৩২৪ জনের নমুনা পরীক্ষা করে ১২৩ জনের করোনা শনাক্ত হয়ছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ২২৯ জনের নমুনা পরীক্ষায় ৬৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২৭ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

এন্টিজেন টেস্টে ৬৬৩ জনের নমুনা পরীক্ষা করে ২২৮ জনের করোনা শনাক্ত হয়ছে। ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ২১৭ জনের নমুনা পরীক্ষা করে ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫৩ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৭ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ২২ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৪১ জনের নমুনা পরীক্ষা করে ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে

এদিন শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি নমুনা পরীক্ষা হয় নি।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৭৮০ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৫০০ এবং উপজেলায় ২৮০ জন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন