২৪ ঘন্টা নিউজ
সোমবার ১২ জুলাই ২০২১ www.24ghonta.news২৮ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ৩ জিলহজ ১৪৪২ হিজরি

প্রতিবন্ধী গুলতাজের মুখে হাসি বিদায়ের শেষ মুহুর্তেও ইউএনও রুহুল আমিনের মানবিকতা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১২ জুলাই, ২০২১ । ৭:৩৮ রাত

মোঃপারভেজ,হাটহাজারী প্রতিনিধি:

বিদায়ের শেষ মুহুর্তেও মানবিকতার নজির স্থাপন করে গুলতাজ নামে ২৫ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধীর মুখে হাসি ফুটিয়েছেন ইউএনও রুহুল আমিন। রবিবার শেষ বিকেলে হাটহাজারী পৌরসভার ১নং ওয়ার্ডের হাজী মোশারফ আলীর বাড়ির বাসিন্দা চলাচলে অক্ষম দরিদ্র নিপীড়িত গুলতাজ বেগমকে নিজের ব্যক্তিগত পক্ষ থেকে একটি হুইল চেয়ার এবং নগদ ৫ হাজার টাকা প্রদান করেন।

সূত্র জানায়, অনেক আগেই পিতাকে হারিয়েছেন গুলতাজ। তার মা কোনোমতে কষ্ট করে সংসার চালালেও গুলতাজের জন্য একটি হুইল চেয়ার কেনার সামর্থ হয়ে উঠে নি। হঠাৎ বিদায়ের শেষ মুহুর্তে ইউএনও রুহুল আমিনের কাছে গুলতাজের মায়ের আকুতির খবর আসে। সাথে সাথে ছুটে গিয়ে গুলতাজকে একটি হুইল চেয়ার এবং নগদ ৫ হাজার টাকা প্রদান করেন ইউএনও রুহুল আমিন। এসময় হুইল চেয়ার পেয়ে খুশিতে আত্মহারা প্রতিবন্ধী গুলতাজ এবং তার মা ইউএনওকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।। বিদায়ের শেষ মুহুর্তেও ইউএনও রুহুল আমিনের এমন মানবিকতা হাটহাজারীবাসীর মনে সাড়া জাগিয়েছে।

২৪ঘণ্টা/রানা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন