২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৪ জুলাই ২০২১ www.24ghonta.news৩০ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ৫ জিলহজ ১৪৪২ হিজরি

শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে সামাজিক ও মানবিক সংগঠন প্রিয় বাংলাদেশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৪ জুলাই, ২০২১ । ১:০৫ রাত

২৪ঘণ্টা ডেস্ক:
বাংলাদেশে করোনায় সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে পথশিশুরা। সামাজিক দুরত্ব বজায় রাখা বা মাস্ক ব্যবহারের সঙ্গতি তাদের নেই। খাদ্য ও কাজের চরম সংকটে আছে তারা।

আজ ১৩ জুলাই মঙ্গলবার দুপুরে সিআরবিতে প্রিয় বাংলাদেশের সদস্যরা শহরের অবহেলিত ও সুবিধা বঞ্চিত অসহায় শতাধিক শিশুদের মাঝে খাবার বিতরণ করেন। এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, এডমিন লায়ন আনোয়ারুল আজিম চৌধুরী, লায়ন আবদুল আলীম রানা, ওসমান আবেদী, শাহ্ আলম, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার যুগ্ম- সাধারণ সম্পাদক সাঈদ খান আরজু, মোহাম্মাদ উল্লাহ মাহমুদ ও শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।

২৪ঘণ্টা/রানা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন