২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৪ জুলাই ২০২১ www.24ghonta.news৩০ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ৫ জিলহজ ১৪৪২ হিজরি

চট্টগ্রামে প্রথমবার সহস্রাধিক করোনা রোগী শনাক্ত, মৃত্যু ১০

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৪ জুলাই, ২০২১ । ৪:৩৪ ভোর

ডেস্ক নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১০০৩ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৬৫২ এবং উপজেলা পর্যায়ে ৩৫১ জন। একই সময়ে করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ জুলাই) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ২৮৬৯ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১০০৩ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৬৭ হাজার ৭৮৭ জন। এর মধ্যে নগরে ৫১,৯৪৯ জন এবং উপজেলা পর্যায়ে ১৫,৮৩৮ জন।

সিভিল সার্জন জানান, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪৫ জনের নমুনা পরীক্ষায় ৮১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৭৫৭ জনের নমুনা পরীক্ষায় ১৯১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ৪০৭ জনের নমুনা পরীক্ষা করে ১৩৭ জনের করোনা শনাক্ত হয়ছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ২০৫ জনের নমুনা পরীক্ষায় ৭৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয় নি।

এন্টিজেন টেস্টে ৭১৩ জনের নমুনা পরীক্ষা করে ২৩৫ জনের করোনা শনাক্ত হয়ছে। ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১৯২ জনের নমুনা পরীক্ষা করে ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২২৪ জনের নমুনা পরীক্ষা করে ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩১ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ২২ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১০৩ জনের নমুনা পরীক্ষা করে ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৮০০ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৫০৮ এবং উপজেলায় ২৯২ জন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন