হাটহাজারী প্রতিনিধি:
হাটহাজারীতে করোনা আক্রান্ত হয়ে আরফা বেগম (৫০) নামে এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ১৫ জুলাই) হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইমতিয়াজ হোসাইন।
এ নিয়ে হাটহাজারীতে করোনায় মৃতের সংখা দাড়াল ২৭ জন। উল্লেখ্য চলতি মাসের ১২ তারিখ শ্বাস কষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন আরফা বেগম। তিনি হাটহাজারী পৌরসভাস্থ আলমপুরের বাসিন্দা জানে আলমের স্ত্রী
২৪ঘণ্টা/পারভেজ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১ । ৬:০৫ সন্ধ্যা