২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৬ জুলাই ২০২১ www.24ghonta.news১ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ৭ জিলহজ ১৪৪২ হিজরি

বোয়ালখালীতে পশুর হাটে মহিষের আক্রমণে কিশোরের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৬ জুলাই, ২০২১ । ৬:২৭ সন্ধ্যা

বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালীতে মহিষের আক্রমণে মো.কামরুল ইসলাম ইহাম (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কামরুল শ্রীপুর এলাকার মোরশেদ এর ছেলে।

আজ শুক্রবার(১৬ জুলাই) বিকেল ৪টার দিকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম।তিনি জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে শ্রীপুর নুরুল্লা মুন্সির হাটে গরু দেখতে যায় কামরুল। এ সময় এক ব্যবসায়ীর মহিষ আক্রমণ করলে গুরুতর আহত হয় কামরুল। নগরীর একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়ার সময় কামরুল মারা যায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২৪ঘণ্টা/পুজন

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন