২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৬ জুলাই ২০২১ www.24ghonta.news১ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ৭ জিলহজ ১৪৪২ হিজরি

রাউজানে পাঁচ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৬ জুলাই, ২০২১ । ৭:২২ রাত

রাউজান(চট্টগ্রাম)প্রতিনিধি :

চট্টগ্রামের রাউজানে থানা পুলিশের অভিযানে পাঁচটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ সেলিম প্রকাশ দুবাই সেলিম ( ৪৫) গ্রেপ্তার হয়েছে। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুনের নেতৃত্বে থানার একটি পুলিশের টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাহাড়তলী ঊনসত্তর পাড়া দুর্গম পাহাড়ি এলাকা থেকে আসামী সেলিমকে গ্রেপ্তার করা হয়।

সে পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া গ্রামের কাজীর বাড়ির গোলাম হোসেনের পুত্র। তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। ১৬ জুলাই শুক্রবার দুপুরে তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

২৪ঘন্টা /নিজাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন