২৪ ঘন্টা নিউজ
বুধবার ৬ নভেম্বর ২০১৯ www.24ghonta.news২২ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ৯ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

সমুদ্রে জাহাজের ধাক্কায় ট্রলার ডুবে নিহত ৩, নিখোঁজ ৯

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৬ নভেম্বর, ২০১৯ । ৮:০৪ রাত

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের কাছে গভীর সমুদ্রে মঙ্গলবার রাতে একটি বাণিজ্যিক জাহাজের ধাক্কায় ডুবে যায় এফভি মীন সন্ধানী ফিশিং ট্রলার। ডুবে যাওয়া ফিশিং ট্রলারের তিন জেলের লাশ উদ্ধার করেছে নৌবাহিনী। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৯ জন।

বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এফভি মীন সন্ধানীর মালিক প্রতিষ্ঠান এম এম অ্যালায়েন্স লিমিটেডের ব্যবস্থাপক শফিকুর রহমান জানান, ক্যাপ্টেন ও চিফ ইঞ্জিনিয়ার মিলিয়ে জাহাজটিতে ২৪ জন ছিলেন। জাহাজটি ডুবির পরপরই ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়।

আইএসপিআরের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রলারডুবির সংবাদ পেয়ে গভীর সমুদ্রে টহলরত থাকা নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র জয়’ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে এবং স্থানীয়দের সহযোগিতায় ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদের টেকনাফে স্থানীয়দের কাছে হস্তান্তর করা হয়।

খবর পেয়ে নৌবাহিনীর আরেক জাহাজ ‘অপরাজেয়’ দ্রুততার সঙ্গে উদ্ধার কাজে যোগ দেয়। দীর্ঘ সময় উদ্ধার তৎপরতা চালিয়ে এখন পর্যন্ত তিনটি লাশউদ্ধার করেছে।

নিখোঁজ ৯ জেলেকে উদ্ধারে ‘সমুদ্র জয়’ ও ‘অপরাজেয়’ নিরবচ্ছিন্ন উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন