২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৭ জুলাই ২০২১ www.24ghonta.news২ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ৮ জিলহজ ১৪৪২ হিজরি

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৭ জুলাই, ২০২১ । ৮:৪৮ রাত

বোয়ালখালী(চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে পানিতে ডুবে মাহিরুল হাসান আইয়ান নামের এক শিশুর মৃত্যু হয়েছে।আজ শনিবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার খরণদ্বীপ এলাকায় এ ঘটনা ঘটেছে।

দুই বছর বয়সী আইয়ান খরণদ্বীপ বজল মাস্টারের বাড়ির মো. হাসান মিয়ার ছেলে।প্রতিবেশি মো. আলমগীর জানান, দুপুরে ঘরের বাইরে খেলতে গিয়ে আইয়ান পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। আইয়ানের দেহ পুকুরে ভেসে উঠলে স্বজনরা হাসপাতালে নিয়ে যায়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেন বলেন, আইয়ান নামের এক শিশুকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

২৪ঘণ্টা /পুজন

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন