২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৭ জুলাই ২০২১ www.24ghonta.news২ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ৮ জিলহজ ১৪৪২ হিজরি

ছনুয়া উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে বই ও বুকশেলফ প্রদান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৭ জুলাই, ২০২১ । ১০:১৬ রাত

শরীফ সিকদার মেমোরিয়াল ইনিশিয়েটিভস ফর লিবেরালাইজেশন এন্ড ইকুইটি (SMILE) এর প্রধান উপদেষ্টা এম জিল্লুল করিম শরীফির পক্ষ থেকে ছনুয়া উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে বই ও বুকশেলফ উপহার দেয়া হয়।

ছনুয়ার জ্ঞানপিপাসু তরুণদের কল্যাণে বেশ কিছুদিন ধরে এই পাবলিক লাইব্রেরি কাজ করে আসছে। SMILE ও তাদের এই মহতী উদ্যোগে শামিল হবার যাত্রা শুরু করেছে প্রাথমিকভাবে কিছু বই তুলে দিয়ে। ভবিষ্যতেও তাদের এই প্রচেষ্ঠা চলমান থাকবে বলে জানানো হয়।

ছনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এম জিল্লুল করিম শরীফি এর অভিভাবকত্বে SMILE কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করেছে।

আজকের বই ও সৌহার্দ্য বিনিময়ের প্রাক্কালে উপস্থিত ছিলেন পেকুয়া শহীদ জিয়া বি এম আই কলেজ ছাত্রলীগের সাবেকউ সাধারণ সম্পাদক তানজীব মাহমুদ শরীফি,ছনুয়া ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ জাহেদ ভাই ও ছনুয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইয়াসিন আরাফাত।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন