২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৯ জুলাই ২০২১ www.24ghonta.news৪ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ১০ জিলহজ ১৪৪২ হিজরি

দেশে করোনায় রেকর্ড ২৩১ জনের মৃত্যু,শনাক্ত ১৩৩২১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৯ জুলাই, ২০২১ । ৫:৪৪ সন্ধ্যা

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২৩১ জনের জনের মৃত্যু হয়েছে। দেশে করোনায় একদিনে মৃত্যুর রেকর্ড এটাই। এর আগে, গত ১১ জুলাই এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ ২৩০ জন মারা গিয়েছিল।

একই সময়ে দেশে ১৩ হাজার ৩২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে, গত ১২ এপ্রিল দেশে একদিনে সর্বোচ্চ ১৩ হাজার ৭৬৮ জনের করোনা শনাক্ত হয়েছিল।

গত ১১ জুলাই এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ ২৩০ জন মারা গিয়েছিল। গতকাল করোনায় ২২৫ জন, গত পরশু ২০৪ জন, তার আগের ১৮৭ জন ও গত ১৫ জুলাই ২২৬ জন মারা যান।

এ পর্যন্ত দেশে ১৮ হাজার ১২৫ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। মোট শনাক্ত হয়েছেন ১১ লাখ ১৭ হাজার ৩১০ জন।

আজ সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন