২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২০ জুলাই ২০২১ www.24ghonta.news৫ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ১১ জিলহজ ১৪৪২ হিজরি

কালুরঘাটে টেম্পো উল্টে প্রবাসী নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১ । ৫:৫০ সন্ধ্যা

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

কালুরঘাটে সিএনজি চালিত টেম্পো ( টুকটুকি) উল্টে আবু বক্কর (৫০)নামে এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।আজ মঙ্গলবার (২০ জুলাই) বিকেলে ৩টার দিকে কালুরঘাট সেতুর পশ্চিম পাড়ে এ ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর বোয়ালখালী উপজেলার পোপাদিয়া আনন্দের বাড়ির নোয়া মিয়ার পুত্র।স্থানীয় শিক্ষক মো. জাকির হোসেন জানান, নগরীর মেয়ের বাসা থেকে বাড়ি আসার সময় কালুরঘাটের পশ্চিম পাড়ে সিএনজি টুকটুকিটি উল্টে যায়। এসময় টুকটুকি যাত্রী আবু বক্করের মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি জানান, কিছুদিন আগে প্রবাসের কাতার থেকে মেয়ের বিয়ে উপলক্ষে তিনি বাড়িতে আসেন। তার এক পুত্র ও চার কন্যা সন্তান রয়েছে।

২৪ঘণ্টা/পুজন

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন