২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২২ জুলাই ২০২১ www.24ghonta.news৭ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ১৩ জিলহজ ১৪৪২ হিজরি

চট্টগ্রামে আরও ৪২৮ জনের করোনা শনাক্ত,মৃত্যু ২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১ । ১:০৩ রাত

ডেস্ক নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৪২৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৩০২ এবং উপজেলা পর্যায়ে ১২৬ জন। একই সময়ে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ১৬৬১ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৪২৮ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৭৩ হাজার ৮১০ জন। এর মধ্যে নগরে ৫৫,৯৪৫ জন এবং উপজেলা পর্যায়ে ১৭,৮৬৫ জন।

সিভিল সার্জন জানান, গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৩৬ জনের নমুনা পরীক্ষা করে ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৯৩৫ জনের নমুনা পরীক্ষায় ১৩৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ২৬৬ জনের নমুনা পরীক্ষা করে ৮৮ জনের করোনা শনাক্ত হয়ছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ১০৫ জনের নমুনা পরীক্ষা করে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১২ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৬৯ জনের নমুনা পরীক্ষা করে ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১১ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মেডিকেল সেন্টার হাসপাতালে ২৭ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন এন্টিজেন টেস্ট, ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাব, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে নমুনা পরীক্ষা হয় নি।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৮৬২ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৫৩০ এবং উপজেলায় ৩৩২ জন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন