২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২২ জুলাই ২০২১ www.24ghonta.news৭ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ১৩ জিলহজ ১৪৪২ হিজরি

ভূজপুর রাবার ড্যামের কুম্বে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১ । ৪:৪৪ বিকাল

ফটিকছড়ি প্রতিনিধিঃ

ভূজপুর রাবার ড্যামের কুম্বে ডুবে মোহাম্মদ ইব্রাহিম (২৫) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলার ভূজপুর হালদা খালের রাবার ড্যামের কুম্বে এ ঘটনা ঘটে।তিনি চট্টগ্রাম কাজের দেউড়ি রাবেয়া রহমান গলির মোহাম্মদ সেলিমের পুত্র। সে চট্টগ্রাম এম.ই.এস.কলেজের (অনার্স থার্ড ইয়ার) ছাত্র।

জানা যায়, চট্টগ্রাম কাজের দেউড়ি এলাকা থেকে বন্ধুদের সাথে বেড়াতে এসে রাবার ড্যামে ঘুরতে যায় ইব্রাহিমরা। অসাবধানতায় পা পিছলে নদীর কুম্বে ডুবে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে বলেন, হাসাপতালে আসার আগেই তার মৃত্যু হয়।সাংবাদিক নেতা মহসীন কাজী জানান, চট্টগ্রাম শহরের রাবেয়া রহমান লেইনের বসতি ইব্রাহিম বাবা মায়ের একমাত্র সন্তান। বন্ধুদের সাথে সেখানে বেড়াতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হলো।

২৪ঘণ্টা /রানা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন