২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৩ জুলাই ২০২১ www.24ghonta.news৮ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ১৪ জিলহজ ১৪৪২ হিজরি

মাদার্শায় বিনামূল্যে কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন সহায়তায় গাউসিয়া কমিটি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৩ জুলাই, ২০২১ । ৫:১৮ সন্ধ্যা

হাটহাজারী প্রতিনিধি:

গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী উপজেলার (পূর্ব) ও ১০ নং উত্তর মাদার্শা শাখার যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে বিনামূল্যে কোভিট-১৯ ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম বদিউল আলম হাটে অনুষ্ঠিত হয়েছে। এতে দুই শতাধিক মানুষকে রেজিষ্ট্রেশনের আওতায় আনা হয়।

বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে সারাদিনব্যাপী অনুষ্ঠিত এই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং উত্তর মাদার্শা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব শহিদুল আলম চৌধুরী ,গাউসিয়া কমিটি বাংলাদেশ ১০ নং উত্তর মাদার্শা ইউনিয়ন শাখার সভাপতি আল্লামা সৈয়দ পেয়ার মোহাম্মদ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোহাম্মদ জামশেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত ক্যাম্পেইন এ প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী উপজেলার পূর্ব শাখার সভাপতি গাজী মোহাম্মদ লোকমান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী উপজেলার পূর্ব শাখার সহ-সভাপতি মোহাম্মদ এমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুহাম্মদ এনামুল হক, নির্বাহী সদস্য মাওলানা আবদুল্লাহ শাহ, উত্তর মাদার্শা শাখার অর্থ সম্পাদক জাহিদ হাসান, প্রচার সম্পাদক মাওলানা মেহেদী হাসান নাঈম, নির্বাহী সদস্য নেজাম উদ্দিন, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ সাদাত হোসেন, আশরাফুল হক রিদয়, মোহাম্মদ তানভীর হোসেন, আরফাত হোসেন, মোহাম্মদ মঈনুল ইসলাম প্রমুখ।

২৪ঘণ্টা/পারভেজ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন