২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৩ জুলাই ২০২১ www.24ghonta.news৮ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ১৪ জিলহজ ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডে “সবার সাথে কোরবানী ঈদ” এক ব্যতিক্রম আয়োজন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৩ জুলাই, ২০২১ । ১১:৫০ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি:

“সবার সাথে কোরবানী ঈদ’ এই শ্লোগানে সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়ন এক ব্যতিক্রম ঈদ আনন্দের আয়োজন করা হয়েছে। কোরবানী দিতে অক্ষম এমন ৪৭৭ পরিবারের মাঝে ১১টি পশু কোরবানী দিয়ে তার মাংস পৌছে দেওয়ার এ ব্যতিক্রমী আয়োজন করেছে উপজেলার ১নং মুরাদপুর ইউনিয়নের সামাজিক সংগঠন “মুরাদপুর উন্নয়ন সোসাইটি-মউস”। এই কোরবানী কর্মসূচিতে দেশ-বিদেশ থেকে শরীক হয়েছেন অনেকে। তাদের পাঠানো টাকায় কেনা হয় ৬টি বড় সর গরু ও ৫টি ছাগল।

ঈদের পরদিন বৃহস্পতিবার মুরাদপুর শহীদ ক্যাপ্টেন শামসুল হুদা উচ্চ বিদ্যালয় অঙ্গনে কোরবানী দেয়া হয় ১১টি পশু। ফেসবুক গ্রুপের আহ্বানে দেশ-বিদেশে থাকা মুরাদপুরের সন্তানদের অনেকে সাড়া দেন এই মানবিক উদ্যোগে। সামর্থবান মানুষের টাকায় কেনা ১১টি পশু কোরবানী দিয়ে সেই মাংস আবার সযত্নে পৌঁছে দেয়া হয় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৫টি গ্রামের ৪৭৭ পরিবারের মাঝে। আর এ কাজে সহযোগীতা করেছে একদল উদ্যমী স্বেচ্ছাসেবী যুবক। গত কয়েক মাস আগে সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নে যাত্রা শুরু করে “মুরাদপুর উন্নয়ন সোসাইটি-মউস নামের এ সংগঠন। ফেসবুক গ্রুপ শেকড়ের টানে’র মাধ্যমে মুরাদপুর ইউনিয়নের প্রজন্মের সাথে প্রজন্মের কানেক্টিভিটি তৈরী হয় চলতি বছরের মার্চে। আর মে মাসের শুরুর দিকে শেকড়ের টানে গ্রুপ এলাকায় কিছু প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনকে সামনে রেখে গঠিত হয় সমাজ উন্নয়নমূলক সংগঠন মুরাদপুর উন্নয়ন সোসাইটি-মউস-এর।

এই ক’মাসে নানা সমাজসেবা ও উন্নয়নমূলক কাজ সফলভাবে শেষ করে এই সংগঠন। এমন আয়োজনের অন্যতম উদ্যোক্তা মুরাদপুর উন্নয়ন সোসাইটি-মউস-এর পলিসি নির্ধারণ কিমিটির সদস্য ও আবুধাবী প্রবাসী আখতারুন্নবী শাহীন জানান, এলাকার যে সব ভাই-বোনেরা কোরবানী দিতে অসমর্থ, তাদের সাথে ঈদের আনন্দ শেয়ার করতে ইসলামী শিক্ষার আলোকে তাদের এই উদ্যোগ। যা বিশ্বের বিভিন্ন উন্নত দেশে বিত্তশালীরা মুসলিমরা করে থাকেন। তিনি জানান, মউস’র উদ্যোগে শরীক হয়েছেন অনেকে। কেউ কেউ তিন ভাগ পর্যন্ত কোরাবানীর অর্থ দিয়েছেন। সর্বনিম্ন পাঁচশত টাকা দিয়েও এমন উদ্যোগে নিজেকে শরীক করেছেন কেউ কেউ। আখতারুন্নবী শাহীন বলেন, মউস চেষ্টা করেছে- কোরবানী হিসেবে সহায়তার অর্থ সঠিকভাবে যাতে ব্যয় হয়। শরীয়া সম্মতভাবে যাতে কোরবানী সম্পন্ন করে শরীকদারের ওয়াজিবটা যথাযথভাবে সম্পন্ন করা যায়। আর মাংস বিলি-বন্টনেও নিশ্চিত করার চেষ্টা ছিল প্রকৃত হকদাররা যেন তা পান।

২৪ঘণ্টা/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন