২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৪ জুলাই ২০২১ www.24ghonta.news৯ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ১৫ জিলহজ ১৪৪২ হিজরি

চট্টগ্রামের রাউজানে ঋণগ্রস্ত এক যুবকের আত্মহত্যা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৪ জুলাই, ২০২১ । ৫:৫২ সন্ধ্যা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের রাউজানে অঞ্জন বিশ্বাস (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে। ২৪ জুলাই শনিবার বিকেলে উপজেলার চিকদাইর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটে। নিহত অঞ্জন বিশ্বাস এলাকার চিকদাইর গ্রামের নিতাই বিশাসের পুত্র। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা কেউ জানাতে পারেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিকদাইর ইউপি চেয়ারম্যান বলেন, অঞ্জন বিশ্বাস নামের এক ব্যক্তি আত্মহত্যা করার সংবাদটি পেয়েছি। খবর নিয়ে জানতে পেরেছি, সে একটি করতো, সে ঋণগ্রস্ত ছিল। অাত্নহত্যার বিষয়টি আমি পুলিশকে অবহিত করেছি।রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, স্থানীয় চেয়ারম্যানের কাছ থেকে সংবাদটি পেয়ে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আত্মহননকারী ওই যুবক ঋণগ্রস্ত ছিল বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান জানিয়েছেন।

২৪ঘণ্টা/নিজাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন