২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৫ জুলাই ২০২১ www.24ghonta.news১০ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ১৬ জিলহজ ১৪৪২ হিজরি

উদালিয়া উচ্চ বিদ্যালয় প্রবাসী পরিষদ সদস্যদের সম্মাননা ও ঈদ পুনর্মিলনী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৫ জুলাই, ২০২১ । ৫:৪৭ সন্ধ্যা

হাটহাজারী প্রতিনিধি:

স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া উচ্চ বিদ্যালয় প্রবাসী পরিষদ সদস্যদের সম্মাননা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে রবিবার উদালিয়া উচ্চ বিদ্যালয় হল রুমে বিদ্যালয় বাস্তবায়ন পরিষদ এর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইউছুপ এর সভাপতিত্বে শিক্ষক রাজু বড়ুয়া ও নুরুল আমিনের যৌথ সঞ্চালনায় অায়োজিত আলোচনা সভায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট রেমিটেন্স যুদ্ধারা।

বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে উদালিয়া বাস্তবায়ন পরিষদের সহ সভাপতি সরোয়ার আলম চৌধুরী মনি,বিদ্যালয় প্রধান শিক্ষক ইব্রাহিম হোসেন চৌধুরী,মাষ্টার মোহাম্মদ সাহাব উদ্দিন,উদালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম ইব্রাহিম হোসেন চৌধুরী,অর্থ সম্পাদক ও জমি দাতা সদস্য জসিম উদ্দিন চৌধুরী, বাস্তবায়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ চৌধুরীসহ আরও অনেকে।

আলোচনা সভায় বক্তরা স্কুল পরিচালনায় উদালিয়া প্রবাসী পরিষদের মাসিক অনুদানের ভূয়সী প্রশংসা করে সকল প্রবাসীদের সুস্থতার জন্য দোয়া করেন।

২৪ঘণ্টা/রাসেল

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন