২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৫ জুলাই ২০২১ www.24ghonta.news১০ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ১৬ জিলহজ ১৪৪২ হিজরি

রাউজান পৌরসভায় খোলা বাজারে চাউল বিক্রয় কার্যক্রম শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৫ জুলাই, ২০২১ । ৭:২৭ রাত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজান পৌরসভায় খোলা বাজারে চাউল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রমের আওতায় পৌরসভার ৯টি ওয়ার্ডে ৬ জন ডিলারের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে ৩০০ জন এই সেবা পাবেন। প্রতি কেজি ৩০ টাকা দরে প্রতিজন পাঁজ কেজি করে চাউল ক্রয় করতে পারবেন।

রবিবার (২৫ জুলাই) সকালে খোলা বাজারে চাউল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ ও রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা তরুন কান্তি চাকমা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি স্বপন দাশ গুপ্ত, পৌর কাউন্সিলর কাজী ইকবাল, এডভোকেট দীলিপ কুমার চৌধুরী, মহিলা কাউন্সিলর নাসিমা আকতার, পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক আবু সালেক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু প্রমুখ। কর্মসূচির প্রথম দিনে পৌরসভার ৮নং ওয়ার্ড, ৫নং ওয়ার্ড, ৩ নং ওয়ার্ড, ১ নং ওয়ার্ডে খোলা বাজারে চাউল বিক্রয় করা হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন