২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৫ জুলাই ২০২১ www.24ghonta.news১০ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ১৬ জিলহজ ১৪৪২ হিজরি

হাটহাজারীতে অস্ত্রসহ ডাকাত দলের সদস্য গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৫ জুলাই, ২০২১ । ৮:৩৪ রাত

হাটহাজারী প্রতিনিধিঃ

পুলিশের বিশেষ অভিযানে হাটহাজারীতে অস্ত্র ও গুলিসহ মোঃ আবুল হাশেম (৩৫) নামে ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৪ জুলাই) হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহাদাৎ হোসেনের নেতৃত্বে ওসি তদন্ত রাজিব শর্মা ও এস আই মোহাম্মদ রফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স উপজেলার মেখল ইউনিয়নে এই অভিযান পরিচালনা করেন।

গ্রেফতার হওয়া ডাকাত দলের সদস্য আবুল হাশেম প্রকাশ রমজান ফটিকছড়ি উপজেলার দৌলতপুর গ্রামের জামাল চৌধুরীর বাড়ীর মৃত দেলোয়ার হোসেন দেলা মিয়ার পুত্র।পুলিশ সূত্রে জানা যায়, মেখল ইউনিয়নে একটি চোরাই কৃত গরু উদ্ধার করতে যাওয়ার সময় কয়েকজন যুবক মিলে মাদক সেবন করার দৃশ্য পুলিশের নজরে পড়ে। এসময় পুলিশকে দেখে দুইজন পালিয়ে গেলেও পুলিশ আবুল হাশেমকে আটক করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায় তারা মেখল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সুরুতের দোকানে ডাকাতির উদ্যেশ্যে প্রস্তুতি নিচ্ছিল। এসময় তার থেকে প্রাপ্ত তথ্যানুসারে পুলিশ টেবিলের একটি ড্রয়ার থেকে ২ নলা দেশীয় তৈরি অস্ত্র ও গুলি উদ্ধার করে।

ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহাদাৎ হোসেন জানান, আবুল হাশেমের বিরুদ্ধে মডেল থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে রবিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

২৪ঘণ্টা /রাসেল

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন