২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৫ জুলাই ২০২১ www.24ghonta.news১০ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ১৬ জিলহজ ১৪৪২ হিজরি

কুমিরা-সন্দ্বীপ ফেরী ঘাটে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের ৯ঘন্টা পর লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৫ জুলাই, ২০২১ । ১০:৪৭ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি :

সীতাকুণ্ডে সাগরে বড়শি দিয়ে মাছ ধরার সময় নুর করিম(৩৭) নামের এক যুবক পানিতে পড়ে নিখোঁজ হওয়ার ৯ ঘন্টা মৃতদেহ পর উদ্ধার করা হয়েছে। রবিবার রাত ৮ টার সময় সাগর থেকে লাশটি উদ্ধার করে পরিবারের লোকজন। এর আগে বেলা ১১টার সময় উপজেলার কুমিরা ইউনিয়নের কুমিরা-সন্দ্বীপ ফেরী ঘাটে বড়শী দিয়ে মাছ শিকার করার সময় সে জোয়ারের স্রোতে তলিয়ে যায়।

নুর করিম উপজেলার ছোট কুমিরা ইউনিয়নের হিঙ্গুরীপাড়া গ্রামের ইসলাম মিস্ত্রি বাড়ির মোঃ ইসমাইল হোসেনের পুত্র। এর আগে নিখোঁজ ব্যক্তির খোঁজে সাগরে দিনভর অভিযান চালায় কোষ্টগার্ড, নৌ পুলিশ, কুমিরা ফায়ার সার্ভিস টিম এবং আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তারা ৭ ঘন্টা অভিযান চালিয়ে ঔই ব্যক্তির সন্ধান না পেয়ে সন্ধ্যা ৬ টার দিকে ফিরে যায। এরপর থেকে নিহতের পরিবারের লোকজন সাগরে ভাটা পড়লে খুঁজতে বের হলে সাগরের বাঁধ থেকে প্রায় এক কিলোমিটার দুরে মৃতদেহ খুঁজে পায়।

২৪ঘণ্টা /রাসেল

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন