২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৬ জুলাই ২০২১ www.24ghonta.news১১ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ১৭ জিলহজ ১৪৪২ হিজরি

চট্টগ্রামে এক দিনে ১২ মৃত্যু, শনাক্ত ৮৪৮

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৬ জুলাই, ২০২১ । ১:১৬ রাত

ডেস্ক নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৮৪৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৫৮০ এবং উপজেলা পর্যায়ে ২৬৮ জন। একই সময়ে করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ জুলাই) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ২২৮২ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৪৮ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৭৬ হাজার ৩২৬ জন। এর মধ্যে নগরে ৫৭,৫৮৯ জন এবং উপজেলা পর্যায়ে ১৮,৭৩৭ জন।

সিভিল সার্জন জানান, গতকাল রবিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১১৯ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ২৩৮ জনের নমুনা পরীক্ষা করে ১১৮ জনের করোনা শনাক্ত হয়ছে।

এন্টিজেন টেস্টে ১০৪৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাব ২৪৬ জনের নমুনা পরীক্ষায় ৬৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি ৩২২ জনের নমুনা পরীক্ষা করে ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১২০ জনের নমুনা পরীক্ষা করে ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৮২ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতাল ৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৪৬ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ১৬ জন, সাতকানিয়ায় ৭ জন, বাঁশখালী ৯ জন, আনোয়ারা ৩ জন, চন্দনাইশ ৩০ জন, পটিয়া ৪৩ জন, বোয়ালখালী ৩৮ জন, রাঙ্গুনিয়া ৩২ জন, রাউজান ৪ জন, ফটিকছড়ি ১৪ জন, হাটহাজারী ১০ জন, সীতাকুণ্ড ১৭ জন, মিরসরাই ১২ জন এবং সন্দ্বীপে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয় নি।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৮৯৭ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৫৪৭ এবং উপজেলায় ৩৫০ জন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন