রাউজান (চট্টগ্রাম)প্রতিনিধি :
বৈশ্বিক মহামারি করোনা মহামারির প্রাদুর্ভাবে করোনা আক্রান্ত রোগীদের সেবায় ফ্রি এ্যাম্বুলেন্স সেবা চালু করল চট্টগ্রামের রাউজান পৌরসভা। রাউজানের সাংসদ, রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপির সার্বিক সহযোগিতায় এই মানবিক সেবাটি চালুর উদ্যোগ নেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।
গত কোরবানী ঈদের দিন (২১ জুলাই) সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে রাউজানের গহিরাস্থ সাংসদের বাসভবন চত্বরে এক অনুষ্ঠানে পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের হাতে এ্যামবুলেন্সের চাবি প্রদান করেন সাংসদ ফজলে করিম চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, থানার ওসি আবদুল্লাহ আল হারুন।এ সময় সাংসদ ফজলে করিম চৌধুরী বলেন, বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় শুরু থেকে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। যা সারা দেশে প্রশংসিত হয়েছে। আজকে রাউজান পৌরসভার মেয়র যে মানবিক উদ্যোগটি চালু করেছেন আমি মনে করি বর্তমান সংকটময় সময়ে এটি নিঃসন্দেহে খুবই ভালো একটি কাজ। এই ফ্রি
এ্যাম্বুলেন্স সেবা চালুর ফলে করোনাক্রান্ত মানুষ উপকৃত হবে। রাউজানের সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী বলেন, রাউজানে করোনাকালীন সময়ে সাংসদের নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তিনি জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে থেকেছেন। রাউজান পৌরসভা ফ্রি এ্যাম্বুলেন্স সেবার যে মানবিক উদ্যোগ চালু করেছেন তাতে করে সংকটকালীন সময়ে মানুষ উপকৃত হবে।
রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশে সব সময় মানুষের পাশে থেকেছি। শুধু পৌরবাসী নয়, রাউজানের যে কোনো এলাকায় করোনা আক্রান্ত রোগীর হাসপাতালে আসা-যাওয়া কিংবা মরদেহ পরিবহনে আমাদের ফ্রি এ্যাম্বুলেন্স সেবা ২৪ ঘন্টায় নিয়োজিত থাকবে।
রাউজান পৌরসভার নাগরিক, সমাজসেবক মুছা আলম খান ও মৌলানা এনাম বলেন, রাউজান পৌরসভার এমন মানবিক উদ্যোগ দৃষ্টান্ত হয়ে থাকবে। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর কাজী ইকবাল, প্যানেল মেয়র-১ বশির উদ্দিন খান, জানে আলম জনি, প্যানেল মেয়র-২ এ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত, পৌর কাউন্সিলর শওকত হাসান, আজাদ হোসেন, জসিম উদ্দিন চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু, পৌর যুবলীগ নেতা আবু সালেক, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন, তানভির চৌধুরীসহ আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ
২৪ঘণ্টা/রাসেল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৬ জুলাই, ২০২১ । ১:৩৭ দুপুর