২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৬ জুলাই ২০২১ www.24ghonta.news১১ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ১৭ জিলহজ ১৪৪২ হিজরি

ভাটিয়ারী বিএমএ লেকে মাছ শিকার করতে গিয়ে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৬ জুলাই, ২০২১ । ২:০৮ দুপুর

সীতাকুণ্ড প্রতিনিধি:

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে বড়শী দিয়ে মাছ শিকার করতে গিয়ে লেকের পানিতে ডুবে আবুল কাসেম (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৬জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটের সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বাংলাদেশ মিলিটারী একাডেমি (বিএমএ) এলাকায় সানসেট পয়েন্ট সংলগ্ন লেকে এঘটনা ঘটে।

 

খবর পেয়ে সেনাবাহিনীর ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে বেলা সাড়ে ১১টার সময় লেকের গভীর থেকে মৃতদেহ উদ্ধার করে। নিহত আবুল কাসেরর বাড়ি ভোলা জেলায়। তিনি দীর্ঘদিন যাবত চট্টগ্রাম নগরীর শেরশাহ এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করছেন। জানা যায়, মোঃ রবিউল আলম, মোঃ মনিরুল আলম, মোঃ ফিরোজ এবং নিহত আবুল কাসেমসহ ৪জনে মিলে বিএমএ কর্তপক্ষ থেকে বড়শী পাস নিয়ে লেকে মাছ ধরতে বসে। সকাল সাড়ে নয়টার সময় আবুল কাসেমের বড়শীতে একটি বড় মাছ আটকে। এসময় তার হাত থেকে বড়শী ছিপ মাছে টেনে নিয়ে গেলে কাসেম লেকের পানিতে ঝাঁপ দেয়। এতে কিছুক্ষণের মধ্যেই গভীর লেকের পানিতে সে ডুবে যায়। তাৎক্ষণিক সঙ্গে থাকা ব্যক্তিরা বিষয়টি বিএমএ কর্তৃপক্ষকে জানালে খবর পেয়ে ডুবুরী দল ১১টা ২২ মিনিটের সময় কাসেমের মৃতদেহ উদ্ধার করে। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ও ফৌজদারহাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এদিকে লেকে ডুবে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই মোঃ নুরনবী।

২৪ঘণ্টা /রাসেল

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন