সীতাকুণ্ড প্রতিনিধি:
সীতাকুণ্ডের শিল্প প্রতিষ্ঠান এস.এল গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ শিপ ব্রেকার্স এসোসিয়েশনের বোর্ড মেম্বার আলহাজ্ব মোহাম্মদ লোকমান এর পিতা বিশিষ্ট সমাজ সেবক,ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলহাজ্ব মোঃ সিরাজুল হক ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি পাঁচ পুত্র, দুই কন্যা, নাতি নাতনি ও বহু আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। রাজধানী ঢাকার এ.এম জেড হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৫ টার সময় তিনি ইন্তেকাল করেন। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাট চেয়ারম্যান ঘাটার পশ্চিম পাশে মুরাদ চৌধুরী জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এদিকে সিরাজুল হকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম, বাংলাদেশ শিপ ব্রেকিং এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের, ভাটিয়ারী শিপ ব্রেকিং এর ব্যবস্থাপনা পরিচালক নঈম শাহ ইমরান, মাদার স্টিলের সত্বাধিকারী মোহাম্মদ আবুল কাসেমসহ বিভিন্ন নেতৃবৃন্দ। তারা মরহুমের আত্নার মাগফিরাত কামনা করেন এবং মরহুমের শোকসপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
২৪ঘণ্টা/রাসেল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৬ জুলাই, ২০২১ । ১০:০৬ রাত