২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৭ জুলাই ২০২১ www.24ghonta.news১২ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ১৮ জিলহজ ১৪৪২ হিজরি

হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫২০০ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১ । ৬:৩২ সন্ধ্যা

হাটহাজারী প্রতিনিধি:

চলমান কঠোর লকডাউনের পঞ্চম দিনে হাটহাজারীতে পৃথক ৭ মামলায় ৭ জনকে মোট ৫২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ( ২৭ জুলাই) উপজেলার হাটহাজারী বাস স্ট্যান্ড , চৌধুরীহাট বাজার, আমান বাজার ও বড় দীঘির পাড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী হাটহাজারী সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু রায়হান জানান, স্বাস্থ্যবিধি লঙ্ঘন, সড়ক পরিবহন আইন লঙ্ঘন এবং সরকারি বিধিনিষেধ অমান্য করায় ০৭ মামলায় ৫২০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি জনসাধারণকে স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে উদ্বুদ্ধ করা হয়।

২৪ঘণ্টা/রাসেল

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন