সীতাকুণ্ড প্রতিনিধি:
মহামারী করোনা ভাইরাসের কারনে সবচে ক্ষতিগ্রস্ত মধ্যবিত্ত পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেছেন সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম। মঙ্গলবার বিকালে তার ব্যক্তিগত অফিস ইউনিয়নের ১ থেকে ৯নং ওয়ার্ডের তিনশ মধ্যবিত্ত পরিবারের মাঝে নগদ ১ হাজার টাকা করে বিতরণ করা হয়। এসব টাকা স্থানীয় ইউপি সদস ও বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের মাধ্যমে ঔইসব পরিবারের মাঝে গোপনভাবে দেওয়া হবে।
মোঃ সাইদুল ইসলাম এর আগে ইউনিয়নের প্রায় ১০ হাজার গরীব অসহায় মানুষদের মাঝে রমজান ও লকডাউন চলাকালে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তিনশ মধ্যবিত্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাঈদ মিয়া, বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম, বারৈয়াঢালা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ন আহবায়ক ইমতিয়াজ হোসেন। এছাড়াও ১ থেকে ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং ১ থেকে ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২৪ঘণ্টা/রাসেল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১ । ৬:৫৭ সন্ধ্যা