২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৭ জুলাই ২০২১ www.24ghonta.news১২ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ১৮ জিলহজ ১৪৪২ হিজরি

আনন্দশৈলীর মানবিক যাত্রা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১ । ৭:৫৮ রাত

হোসেন শহীদ মুফতিঃ বিশ্বময় করোনার ধাক্কা। বাঁচার জন্য আর বাঁচানোর জন্য চারিদিকে হাঁস-ফাঁস। কেউ প্রতিরোধক আর কেউ প্রতিষেধক নিয়ে। তার মাঝেও কিছু কাজতো আছে। তেমনি এক কাজে একদল তরুন প্রতিভার স্বপ্ন যাত্রা আনন্দ শৈলী পাঠাগারের মানবিক টিমের।

রোববার সারাদিন দেশের ডাকে ব্যস্ত ছিলেন প্রকৌশলী সাবু বড়ুয়া, কাজী বেলাল, ইমরান, কাজী আবিদ,সুবর্ণ বড়ুয়া, দোলন,তসলিম আয়মান, মাসুদ, তারেক, প্রান্ত, রহিম, মামুন (সবাই কলেজ-বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী) সহ আরো অনেকে আনন্দশৈলীর ৪ দিন ব্যাপী করোনা টিকা ক্যাম্পেইন কর্মসূচিতে মানবিক টিমের সদস্য হিসাবে। কিছু ব্যাতিক্রম বাদে বেশীরভাগ গ্রামের সাধারণ নিরক্ষর মানুষদের নিবন্ধন করা’ পরে প্রিন্ট করে কার্ড বিতরণ ইত্যাদি। আমি ঢাকায়। তাদের সাথে থাকতে পারলে খুব ভাল লাগতো।
একটু পরপর সারাদিন তাদের সাথে কথা হয়েছে। আবার রাত ১০.৪৫ এর দিকে ফোন করলাম, দেখি তারা তখনো পাঠাগারে।

আমি অবাক হলাম। পরের দিনের কাজ নিয়ে পরিকল্পনা করছে। বয়সে তারা সবাই তরুণ। অভিজ্ঞতা কম কিন্তু দেশের প্রতি, দেশের মানুষের প্রতি তাদের মমতা প্রবল। আমি যানপরানই খুশী হলাম। এমন সোনার মানিকদের নেতত্বে আমাদের দেশটা একদিন সত্যিকারের মানবিক ও সমতার দেশে পরিণত হবে।

দেশের এই ক্রান্তিকালে অনান্য সাহায্য প্রদানের তুলনায় টিকা গ্রহণে উদ্বুদ্ধ করা এবং গ্রামের সাধারণ মানুষকে নিবন্ধন করে প্রিন্ট দিয়ে কার্ডটি হাতে তুলে দেওয়া আমাদের কাছে প্রধানতম দায়িত্ব মনে হয়েছে। অনান্য সহযোগিতা অনেকেই করতে পারে কিন্তু Technical know how এর কারণে সবার পক্ষে এই কাজটি করা সম্ভব নাও হতে পারে।। আনন্দশৈলীর বিভিন্ন ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে এ কাজটি করার পরিকল্পনা আছে।

 

ইতিমধ্যেই এ কাজটি আনন্দশৈলীর তরুণ মানবিক টিমের সদস্যরা দক্ষতার সাথে সম্পন্ন করছে। অভিনন্দন, স্যালুট তাদেরকে।

যে বিষয়টি আমাকে অবাক করেছে তা হল; আনন্দশৈলীর মানবিক টিমের সদস্য সুবর্ণ বড়ুয়া সারা দিন রাত কাজ করে আবার গভীর রাতে প্রিয় লেখক আবদুল্লাহ আবু সায়ীদ এর জন্মদিনে তাঁর লেখা সংগঠন ও বাঙালী বইয়ের পাঠ প্রতিক্রিয়া লিখে আনন্দশৈলী’র বুক রিভিঊ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেখে।

কাচাঁ হাতের লেখা, তার পরেও আমার কাছে অসাধারণ মনে হয়েছে। তার এই স্প্রীট দেখে বুক রিভিউটি আমার টাইম লাইনে শেয়ার করলাম।

মেধায়-মননে, জ্ঞানে-অভিজ্ঞতায়, দেশপ্রেম –সততায়, মনুষ্যত্ব ও বিবেকের স্পুরণে
এমন হাজারো সোনার মানিক ফুটে উঠুক আনন্দশৈলীর প্রতিটি আঙিনায়।

লেখকঃ হোসেন শহীদ মুফতি, সাবেক চাকসু সদস্য ও প্রতিষ্টাতা আনন্দ শৈলী পাঠাগার।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন